দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহারে নতুন নিয়ম ও প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৈশ্বিক অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে হয়ে থাকে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান এখন হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরও জোরদারের কথা বলছে। দেশটি জানিয়েছে, প্রণালী পুরোপুরি বন্ধ নয়, তবে এটি ‘বন্ধু’ ও নিরপেক্ষ দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও ‘শত্রু’ দেশগুলোর জন্য বন্ধ থাকবে।
এদিকে আইআরজিসি হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্ব আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলছে, প্রণালী দিয়ে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষ, বিশেষ করে আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে।
এছাড়া হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানের ওপর ট্রানজিট চার্জ আরোপের বিষয়েও আলোচনা করছে ইরান।
সবশেষে ইরান জানিয়েছে, কোনো সামরিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এমএস/